সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৯:৫২
শিরোনাম
● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

বিএনপি ‘জাতীয় মুনাফিক ও বেইমানের দল’: রাবি শিবির সেক্রেটারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:২৩
শেয়ার: mail
বিএনপি ‘জাতীয় মুনাফিক ও বেইমানের দল’: রাবি শিবির সেক্রেটারি

বিএনপিকে ‘জাতীয় মুনাফিক এবং বেইমানের দল’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, “বিএনপি সরকার দেশের ৭০ শতাংশ মানুষের স্পষ্ট গণরায়কে সম্পূর্ণ উপেক্ষা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা মাত্র ৪৯ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করলেও ৭০ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে স্পষ্ট বিশ্বাস ভঙ্গ করেছেন। ১৯৯৬ সালেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনমতের মুখে পড়ে তৎকালীন বিএনপি সরকারকে পদত্যাগ করতে হয়েছিল। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই—জনগণের রায় না মানলে ছাত্রশিবির দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

সমাবেশে শাখা শিবিরের অফিস সম্পাদক সামীম পাটোয়ারী বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন এবং গণভোটে এর পক্ষে বিপুল জনরায় এসেছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসে সেই সংস্কার ও জনরায় অস্বীকার করছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক আহসান উল্লাহ ফারহান বলেন, “ক্ষমতায় আসার পর সংস্কার প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে বিএনপি সরকার অবস্থান পরিবর্তন করেছে। জনগণের রায় যদি অসাংবিধানিক হয়, তবে তারা কোন যুক্তিতে রাষ্ট্র পরিচালনা করছে? অবিলম্বে সংস্কারের পথ সুগম না করা হলে রাজপথেই এর সঠিক জবাব দেওয়া হবে।”

শাখা শিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজিবের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি ‘জাতীয় মুনাফিক ও বেইমানের দল’: রাবি শিবির সেক্রেটারি

বিস্তারিত কমেন্টে