বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৭:৩৯
শিরোনাম
ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

গণভোটের রায়, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুতের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বিশাল গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমীর রাশেদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক মীর নুরুন্নবী এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনিসহ সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এখন কোটি মানুষের প্রাণের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন টালবাহানা করে যাচ্ছে। অথচ শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।”

বক্তারা আরও অভিযোগ করেন, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি এবং একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে জনগণের ভাষা বোঝার তাগিদ দিয়ে নেতারা হুঁশিয়ারি ব্যক্ত করেন—অন্যথায় জনগণ তাদের অধিকার আদায়ে অতীতের স্বৈরাচারী শাসকদের মতোই পরিণতি ঘটাতে বাধ্য হবে।

সমাবেশ থেকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকীকরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের গণমিছিল

বিস্তারিত কমেন্টে