মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৫১:৫৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি দিপু, সম্পাদক জালাল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি দিপু, সম্পাদক জালাল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত প্যানেলের মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশন আংশিক ফলাফল ঘোষণা করে।

এবারের নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাতে ঘোষিত ফলাফলে প্রধান ৬টি গুরুত্বপূর্ণ পদের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সহ-সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন জানায়, অবশিষ্ট পদগুলোর ভোট গণনা সম্পন্ন হওয়া মাত্রই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।

সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটার ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এস এম নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা ও মোছা. মেহেরুন্নেছা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি দিপু, সম্পাদক জালাল

বিস্তারিত কমেন্টে