সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৩:৪৬
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মনোহরদীতে রাজীবসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৫৪
শেয়ার: mail
মনোহরদীতে রাজীবসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী পৌর এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি রাজীব দাসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে একজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মনোহরদী থানা-পুলিশ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাজীব দাস (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজীব মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, একই দিনে মনোহরদী থানা-পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) খলিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে উপজেলার উত্তর বগাদী গ্রামের মৃত হান্নান খন্দকারের ছেলে আল মামুন খন্দকার (৪৪) এবং বালিপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে কাউসার মিয়াকে (৩৫) ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁদের বিচারিক আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, মনোহরদীতে যেকোনো ধরনের মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদকের বিরুদ্ধে থানা-পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মনোহরদীতে রাজীবসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে