শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৯:১৯
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

চলতি বছর ২০২৬ সাল হলেও এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কৌতূহল তৈরি হয়েছে আগামী বছরের পবিত্র রমজান মাসের সময়সূচি ও ঈদের দিনক্ষণ নিয়ে। এই আগ্রহের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘জর্ডান নিউজ’-এর এক বিশেষ প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এ আগাম আভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮ সনে) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে (আরব দেশগুলোতে) রমজানের প্রথম দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় প্রথম রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে ধারণা করা হচ্ছে, শাবান মাস ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনার মাস।

এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে আগামী ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাস মূলত আকাশে খালি চোখে বা দূরবীক্ষণে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানালেও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়ে থাকে।

সূত্র: জর্ডান নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিস্তারিত কমেন্টে