মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৮:১৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে মদগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ৫৩ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত তদারকি ও বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান সম্পূর্ণ প্রতিরোধে বিজিবির এই ধরণের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার

বিস্তারিত কমেন্টে