বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:০৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিএনপি আওয়ামী লীগের মতোই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
বিএনপি আওয়ামী লীগের মতোই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে: হাসনাত আবদুল্লাহ

“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকারও ঠিক একই ভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য নীল নকশা শুরু করেছে। পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোনো রাজনৈতিক দলের তাবেদার হবেন না। জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক করে বসিয়েছে।”

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় চুয়াডাঙ্গায় বক্তব্য প্রদানকালে ওপরের কথাগুলো বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার ২৭ জুলাই রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লবের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জোনায়েদ, সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

পথসভায় চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি আওয়ামী লীগের মতোই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে: হাসনাত আবদুল্লাহ

বিস্তারিত কমেন্টে