মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৪:৪২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর গাছের চারা বিতরণ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৪৮
শেয়ার: mail
মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর গাছের চারা বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

সোমবার ২৭ জুলাই দুপুরে মাটিরাঙ্গা সেনা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি)-র নির্দেশনায় জোন প্রতিনিধির নেতৃত্বে মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০০টি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০০টি এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ২ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, “গাছের চারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী হবে এবং এ ধরনের সহযোগিতা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় ব্যাপক চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে