রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০২:০৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতীকী বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:১০
শেয়ার: mail
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতীকী বৃক্ষরোপণ

জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ও সংগ্রামী আন্দোলনকারীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তেজগাঁও কলেজ প্রাঙ্গণে পাঁচটি প্রতীকী বৃক্ষরোপণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

শনিবার ২৬ জুলাই এই কর্মসূচি পরিচালনা করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. নাজমুল হাসান পাপন। আন্দোলনের পাঁচটি মূল চেতনাকে চিরস্মরণীয় করে রাখতেই এই পাঁচটি বৃক্ষ রোপণ করা হয়।

এ বিষয়ে মো. নাজমুল হাসান পাপন বলেন, প্রতিটি বৃক্ষ জুলাই অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে রোপণ করা হয়েছে। এসব বৃক্ষ যেমন সময়ের সাথে বেড়ে উঠবে, তেমনি শহীদদের স্মৃতি ও আন্দোলনের আদর্শও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, ‘স্মৃতিরা অমর হয়ে থাকুক প্রকৃতির সুশীতল ছায়ায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকৃতি সংরক্ষণ ও শহীদদের স্মৃতিকে সম্মান জানানোর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

কর্মসূচি শেষে দেশ, জাতি ও জুলাই অভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয় এবং তাদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতীকী বৃক্ষরোপণ

বিস্তারিত কমেন্টে