মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১১:১৫
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

‘গাছ রেখে উন্নয়ন চাই’: জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
‘গাছ রেখে উন্নয়ন চাই’: জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে বৃক্ষনিধনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এসেছেন। গাছ না কেটে কীভাবে বিকল্প উপায়ে উন্নয়ন সম্ভব, সেই চেষ্টা সব সময় আমরা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থী ও ক্যাম্পাসের স্বার্থে তাঁর সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে উল্লেখ করে তিনি আরও বলেন, গাছ রেখে বিকল্প ব্যবস্থা নিলে একটি সুন্দর পরিবেশ বজায় থাকবে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবে।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন শৌখিন বলেন, বর্তমানে যে গাছগুলো রয়েছে, তার সঙ্গে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আবেগ এবং নানা স্মৃতি জড়িয়ে আছে। এত দীর্ঘদিনের স্মৃতি ও পরিশ্রমকে এক নিমেষে ব্যর্থ করে দেওয়া যায় না। গাছগুলো রেখেই বিকল্প উপায়ে রাস্তা নির্মাণের দাবি জানান তিনি।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাহান লেলিন বলেন, প্রকৃতি ও উন্নয়ন মুখোমুখি কোনো বিষয় নয়, দুটি একসঙ্গে রেখেই কাজ করা সম্ভব। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে, চাইলে গাছ রেখেও রাস্তা প্রসারিত করা যায়। আমরা চাই আমাদের প্রাণ-প্রকৃতি টিকে থাকুক এবং ক্যাম্পাস সবুজ থাকুক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’ এবং ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ নানা স্লোগান দেন। সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনকে আহ্বান জানান তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

‘গাছ রেখে উন্নয়ন চাই’: জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিস্তারিত কমেন্টে