মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫১:২৬
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৪
শেয়ার: mail
স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্পেনের পূর্ব উপকূলীয় অঞ্চল ভ্যালেন্সিয়ার কাছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে রোববার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্পেন ইতোমধ্যে রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের খরা এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা শনিবার রাতে সাংবাদিকদের বলেন, এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কত হেক্টর এলাকা পুড়ে গেছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে শনিবার মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমের টলেডো অঞ্চলেও নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্পেনের কর্তৃপক্ষ। তাদের মতে, প্রবল বাতাসের কারণে আগুন দক্ষিণ দিকে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে প্রায় আড়াই লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ও ক্যাম্পসাইট ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।

মাদ্রিদের আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের দমকল বাহিনীকে সহায়তা করছে পর্তুগাল, ইতালি এবং অন্যান্য দেশের অগ্নিনির্বাপণ বিমান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দমকলকর্মীদের প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা।

এদিকে, স্পেনের পূর্বাঞ্চলে পৃথক একটি দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

বিস্তারিত কমেন্টে