শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১১:৫৩
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মূলহোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মূলহোতা গ্রেপ্তার

মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিইটি) প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে থানে সিটি পুলিশ। শনিবার (২৫ জুলাই) তাকে গ্রেপ্তারের পর পুনে বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে ভিওয়ান্ডিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্র থেকে পালিয়ে বিজেন্দ্র কুমার গুপ্ত ভুয়া নাম-পরিচয়ে বিহারে আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

থানে পুলিশের ডেপুটি কমিশনার (জোন-২) পবন বানসদ বলেন, বিজেন্দ্রকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে। তিনি আরও জানান, প্রশ্নপত্র কেনাবেচার সঙ্গে জড়িত এবং বর্তমানে পলাতক আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

এই প্রশ্নফাঁসের ঘটনায় গত ৫ জুলাই উত্তর প্রদেশের আগ্রাভিত্তিক একটি ছাপাখানার তিন কর্মীকে গ্রেপ্তার করে বিশেষ তদন্ত দল (এসআইটি)। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশ্নপত্র ছাপানোর সময়ই তা গোপনে বাইরে পাচার করা হয়েছিল। ওই তিনজনকে গ্রেপ্তারের মাধ্যমে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ জনে। বিজেন্দ্র কুমার গুপ্ত গ্রেপ্তার হওয়ায় সেই সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।

তদন্তে উঠে এসেছে, আগ্রার একটি ছাপাখানার দুই বর্তমান ও এক সাবেক কর্মী জুতার সোলের ভেতরে প্রশ্নপত্রের কপি লুকিয়ে বাইরে নিয়ে যান। পুলিশের দাবি, মাত্র আট হাজার টাকার বিনিময়ে বিজেন্দ্র কুমার গুপ্ত তাদের দিয়ে এই কাজ করিয়েছিলেন।

পরীক্ষার দুই দিন আগে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পেয়ে অভিযান চালায় থানে সিটি পুলিশ। প্রথম দফায় বিহার থেকে রাজীব কুমার ও আকাশ কুমার এবং হরিয়ানা থেকে ধীরজ সিংকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়।

এদিকে, প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থী সংগঠনগুলো মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এখনো টিইটি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেনি।

এ ছাড়া গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের কাছ থেকে তিনটি জীবন্ত কার্টিজও উদ্ধার করেছে পুলিশ। এর উৎস ও উদ্দেশ্য নিয়েও পৃথকভাবে তদন্ত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মূলহোতা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে