শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৭:৪৭
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দীর পর শতাব্দী একসঙ্গে উদযাপন করছি: এমপি আরিফা সুলতানা রুমা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:২৩
শেয়ার: mail
রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দীর পর শতাব্দী একসঙ্গে উদযাপন করছি: এমপি আরিফা সুলতানা রুমা

আমাদের এই অঞ্চল ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে একসঙ্গে বসবাস করছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দীর পর শতাব্দী একসঙ্গে উদযাপন করে আসছি। মানবতার এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়, যা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় বিদ্যমান রয়েছে। আমরা মানুষে মানুষে কোনো ভেদাভেদ চাই না। আমাদের মূলমন্ত্র হোক মানবসেবা ও ধর্মের মূল্যবোধ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের দোলবেদীতলায় সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পাবনার নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এসব কথা বলেন।

এদিন হাজার হাজার সনাতনী ভক্ত-পুণ্যার্থী উলুধ্বনি দিয়ে জগন্নাথদেবের রথ নিয়ে মন্দির চত্বরে উপস্থিত হন।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, এ. এম. জাকারিয়া, রিন্টু কুণ্ডু ও ফুলচাঁদ হোসেন শামীম বক্তব্য দেন।

এর আগে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি ভাঙ্গুড়া উপজেলায় রথযাত্রা উৎসবে যোগ দেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত-পুণ্যার্থী তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রোজা, পূজা, ঈদ, বড়দিন আমরা শতাব্দীর পর শতাব্দী একসঙ্গে উদযাপন করছি: এমপি আরিফা সুলতানা রুমা

বিস্তারিত কমেন্টে