বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫২:৪৫
শিরোনাম
ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা ও বিতরণে জোর প্রস্তুতি

ভ্যান হারানো শাহাদাতের পাশে কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
ভ্যান হারানো শাহাদাতের পাশে কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে প্রতারকদের হাতে ভ্যান হারানো অসহায় শাহাদাতের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে তাকে এক মাসের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শাহাদাত ও তার মা জ্যোৎস্না খাতুনের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশের সহ-সভাপতি আতিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবির ও মাহিদ হাসান অপি।

সংগঠনের নেতারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। শাহাদাতের দুর্দিনে সামান্য সহায়তা করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে যাত্রীবেশী দুই প্রতারক শাহাদাতের ভ্যান নিয়ে পালিয়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি চরম বিপাকে পড়েন। তার এই দুরবস্থার খবর প্রকাশিত হলে বিভিন্ন মহলে সহানুভূতির সৃষ্টি হয়। শাহাদাতের বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভ্যান হারানো শাহাদাতের পাশে কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে