সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৪:৫৯
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) যৌথ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী, সদস্য সচিব মো. হুমায়ূন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী এবং সদস্য সচিব মো. মাসুদ গাজী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিলটি মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দক্ষিণ মাথায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগামী ২৫ জুলাইয়ের জেলা সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী বলেন, আগামী ২৫ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে মণিরামপুর উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা সমাবেশ সফল করতে মণিরামপুর উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, মণিরামপুর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

বিস্তারিত কমেন্টে