সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৮:৩১

প্রণোদনার বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
প্রণোদনার বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন উচ্চ ফলনশীল (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দেওয়ান আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের প্রণোদনা কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward