বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫১:৫১
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:২৬
শেয়ার: mail
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বস্ত্র খাতের সমস্যা নিরসনে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ শুরু করলেও সেগুলোর সমাধানে সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো অনেক পুরোনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরও সমস্যাগুলোর সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে উদ্যোক্তারা সরকারকে এই সময় দিতে প্রস্তুত বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস, বিদ্যুৎ এবং এ খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই মধ্যে সরকার ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে।

তিনি আরও জানান, সরকারের নেওয়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে স্বাভাবিকভাবেই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিংয়ের বিষয়েও সরকারকে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেন বিটিএমএ সভাপতি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে