মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৮:৩৭
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আকবর হোসেন (৩৫), শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) এবং স্বপন গোয়ালা (২৭)।

তাদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১০, তারিখ: ২০ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

একই দিনে ওসির নেতৃত্বে বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর (নতুন মোকাম) এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ারপুর গ্রামের নুরুজ আলী (৬০)-কে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এফআইআর নং-১১ (তারিখ: ২০ জুলাই ২০২৬) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নুরুজ আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের আরও পাঁচটি মামলা রয়েছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অষ্টগ্রাম থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬

বিস্তারিত কমেন্টে