রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২২:০২

পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করল বাংলাদেশি কার্গো জাহাজ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করল বাংলাদেশি কার্গো জাহাজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে যাত্রা করে শনিবার এমভি জাহান ব্রাদার্স-২ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট রয়েছে। পরে এসব পণ্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।

ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর জন্য অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করার আগে গোয়াদর বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে।

গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেন, আঞ্চলিক প্রতিকূলতা সত্ত্বেও বন্দর ও বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রয়েছে। একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং দক্ষ আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে গোয়াদর বন্দর।

সূত্র: ডন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করল বাংলাদেশি কার্গো জাহাজ

বিস্তারিত কমেন্টে