শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৭:৫০
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সঙ্গে থাকতে চাই, তাদের জন্য কিছু করতে চাই: এমপি আরিফা সুলতানা রুমা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সঙ্গে থাকতে চাই, তাদের জন্য কিছু করতে চাই: এমপি আরিফা সুলতানা রুমা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আপামর ১৮ কোটি বাঙালির। বাংলাদেশের আকাঙ্ক্ষার ফসল এই জুলাই আন্দোলন। এটি কোনো একক গোষ্ঠী বা শ্রেণির আন্দোলন ছিল না। শিশু থেকে বৃদ্ধ, কৃষক, শ্রমিক, কর্মকর্তা ও ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, জুলুম, নির্যাতন, খুন, গুম ও আয়না ঘরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে বিজয়ী হয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ৭১, ৬৯ ও ৯০-এর মতো জুলাই শহীদদেরও আজীবন স্মরণে রাখতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সম্মুখসমরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ২ হাজার সূর্যসন্তানকে আমরা হারিয়েছি। পঙ্গুত্ব বরণ করেছেন ৩০ হাজার জুলাই যোদ্ধা। এখনো বিএনপির নির্যাতিত হাজার হাজার নেতাকর্মী শত শত মামলা কাঁধে নিয়ে ঘুরছেন। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সঙ্গে থাকতে চাই। তাদের জন্য আমি কিছু করতে চাই।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী স্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জুলাই যোদ্ধা আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সাল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরন আহমেদ, জাহিদ ও রুবেল।

এ ছাড়া বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এএম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু এবং আব্দুল জব্বারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সঙ্গে থাকতে চাই, তাদের জন্য কিছু করতে চাই: এমপি আরিফা সুলতানা রুমা

বিস্তারিত কমেন্টে