শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৯:১৫
শিরোনাম
● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

পাবনার ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
পাবনার ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বর্ষা মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের কৃষিজমিতে ভাঙনের শঙ্কা দেখা দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ইসলামপুর গ্রামের সেলিমের খাদ নামে পরিচিত এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু স্থানীয় সেলিম নামে এক ব্যক্তি বিক্রি করছেন। এসব বালু স্থানীয় ইটভাটা মালিক আব্দুল খালেক কিনে প্রতিদিন ভোর থেকে দিনভর ট্রাকযোগে পাবনা বিসিক শিল্পনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।

স্থানীয়দের দাবি, খোলা ট্রাকে বালু বহন করায় সড়কে ধুলাবালুর সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে বর্ষা মৌসুমে বালু উত্তোলনের কারণে পাশের কৃষিজমিতে ভাঙন শুরু হয়েছে। এতে জমির মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিকবার কঠোর অবস্থানের কথা বললেও ইসলামপুরে প্রকাশ্যেই বালু উত্তোলন ও বিক্রি চলছে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয়দের আরও অভিযোগ, বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রশাসনকে ম্যানেজ করার দাবি করে প্রকাশ্যেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিবাদ করেও কোনো লাভ হবে না বলেও বিভিন্ন সময় মন্তব্য করছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম ও আব্দুল খালেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনার ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

বিস্তারিত কমেন্টে