মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৩৩:২৯

পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
পারিবারিক বিরোধে বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেনকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফিরোজ হোসেন জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুপুরে ছোট ভাই মনির হোসেন তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward