শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৪:৪৩
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: রাঙামাটি জেলা পরিষদের গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: রাঙামাটি জেলা পরিষদের গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

আজ ১৬ জুলাই ২০২৬। বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ক শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বীর ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিতে সারা দেশে গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি উদযাপন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলাতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আজ সকাল ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে সকালের কর্মসূচির সমাপ্তি হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: রাঙামাটি জেলা পরিষদের গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

বিস্তারিত কমেন্টে