রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫১:৩০
শিরোনাম
● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ● সীমান্তে ফের গোলাগুলি, তালেবান চৌকিতে পাকিস্তানের হামলা ● কৃষিতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প, অর্থায়নে বিশ্বব্যাংক ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৩০ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য ● পিরোজপুরে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ● সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ● সীমান্তে ফের গোলাগুলি, তালেবান চৌকিতে পাকিস্তানের হামলা ● কৃষিতে আসছে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প, অর্থায়নে বিশ্বব্যাংক ● রোববার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ ● নীলফামারীতে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২ ● সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক ● উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া: চিফ হুইপ নূরুল ইসলাম মণি

পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর উদ্যোগে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মোট ৭০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ১২ জুলাই ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এ ছাড়া নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও ইপিজেড থানাধীন পানিবন্দি অসহায় মানুষের মাঝে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

বিস্তারিত কমেন্টে