বাংলাদেশ ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

শিমুল বিশ্বাস এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে পাবনায় বিক্ষোভ-মানববন্ধন

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারের অভিযোগে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আব্দুল হামিদ রোড হয়ে বাণী সিনেমা হল অতিক্রম করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন এবং পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাদশাসহ অন্যরা।

বক্তারা বলেন, শুক্রবার (১০ জুলাই) পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। এ সময় তারা ওই বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা দাবি করেন। পাশাপাশি পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার দাবিও জানান।

এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবি এম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরু এবং আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আবু জারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিমুল বিশ্বাস এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে পাবনায় বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশিত: ১২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬