বাংলাদেশ ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবারের জীবনযাপন সম্ভব নয়। তাই শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা উচিত।

তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সঙ্গে বৈষম্যহীন আচরণ করতে হবে। শ্রমিকদের অসম্মান করা যাবে না, বরং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

চুয়াডাঙ্গায় শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬