রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৩:২৬
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

ভোজগাতী ইউনিয়নে জামায়াতের কর্মীসমাবেশ, ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
ভোজগাতী ইউনিয়নে জামায়াতের কর্মীসমাবেশ, ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই, দেশ গড়ার আন্দোলনে শামিল হই স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, এমপি। তিনি বলেন, সংগঠনকে গতিশীল ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের নীতিমালার বাইরে গিয়ে কোনো ব্যক্তি বা এককভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। তিনি তার বক্তব্যে দলের আদর্শ ও নীতিমালা তুলে ধরেন। পরে তিনি ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন।

সদস্য (মেম্বার) পদে মনোনীত প্রার্থীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডে মো. রাজু আহমেদ, ২ নম্বর ওয়ার্ডে নওশের আলী বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মাওলানা মঈনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মাওলানা আবুবাক্কার, ৬ নম্বর ওয়ার্ডে মাওলানা মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা ফয়েজুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে মো. মনিরুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. ওহেদুজ্জামান চঞ্চল।

সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনীত প্রার্থীরা হলেন— ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. তানিয়া খাতুন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. নাজমা খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. বিলকিস খাতুন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামিম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রহমত আলী। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভোজগাতী ইউনিয়নে জামায়াতের কর্মীসমাবেশ, ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

বিস্তারিত কমেন্টে