সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৫:১৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

৮ দিন পর স্বাভাবিক হলো সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
৮ দিন পর স্বাভাবিক হলো সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর দীর্ঘ আট দিন পর চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ পুনরায় চালু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত প্রত্যাহার করায় শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বিআইডব্লিউটিএ পরিচালিত চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি ও স্পিডবোট চলাচল শুরু হয়।

নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় গত এক সপ্তাহ ধরে আটকে থাকা হাজারো যাত্রী, পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দ্বীপে প্রয়োজনীয় পণ্য সরবরাহও আবার শুরু হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গত ৩ জুলাই থেকে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় সন্দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছিল।

বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে চলাচলকারী ফেরি কপোতাক্ষ-এর মাস্টার সাইফুল ইসলাম জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সতর্কসংকেত প্রত্যাহারের পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

এদিকে কুমিরা স্পিডবোট সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজ জানিয়েছে, চ্যানেলের পরিস্থিতি অনুকূলে থাকায় শনিবার দুপুর ২টা থেকে গুপ্তছড়া-কুমিরা রুটে স্পিডবোট চলাচলও পুনরায় শুরু হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৮ দিন পর স্বাভাবিক হলো সন্দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ

বিস্তারিত কমেন্টে