মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৭:৫০

নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় ফাতেমা। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছে। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে