সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৩:২৬

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জবি মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জবি মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী শুক্রবার (১০ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সমন্বয়ে সাজানো দ্বিতীয় দিনের আয়োজনে ছিল উদ্বোধনী আলোচনা, কর্পোরেট সেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং মনোমুগ্ধকর কনসার্ট। শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

দিনের শুরুতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই এবং দেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীন খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) কাজী মহিউদ্দিন, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. ইলিয়াস, প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট প্রতিনিধিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর কনসার্ট আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত দর্শকদের ব্যাপক সাড়া ফেলে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে বিভাগের একাডেমিক ঐতিহ্য, অর্জন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন এবং কর্পোরেট জগতের সঙ্গে কার্যকর সংযোগ আরও সুদৃঢ় হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জবি মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিস্তারিত কমেন্টে