সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৭:০৯

টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি জেলা জামায়াত

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:১৩
শেয়ার: mail
টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি জেলা জামায়াত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধস, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যাওয়ায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। জেলার ১০ উপজেলায় ২১২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন স্পটে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৮০৪ জন আশ্রয় নিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এদিকে দুর্যোগ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল আলিম। বুধবার তিনি জেলা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অধ্যাপক আব্দুল আলিম আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে। দুর্যোগ মোকাবিলায় ধৈর্য ধারণ, পারস্পরিক সহযোগিতা এবং মহান আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা শাখার নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট হারুনুর রশিদ, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অধ্যাপক আব্দুল আলিম বলেন, “টানা ভারী বর্ষণে সৃষ্ট এই দুর্যোগে মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা দুর্গত মানুষের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। মহান আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি জেলা জামায়াত

বিস্তারিত কমেন্টে