রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৭:২৭

মেসি-এমবাপ্পে-হালান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কে শীর্ষে?

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১৯
শেয়ার: mail
মেসি-এমবাপ্পে-হালান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কে শীর্ষে?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুট জয়ের লড়াই। কোয়ার্টার ফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঠিক পেছনেই আছেন কিলিয়ান এমবাপ্পেআর্লিং হালান্ড

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন মেসি। এর মাধ্যমে তিনি এককভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল করেছেন।

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা চলতি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন। পাশাপাশি বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার বিরল রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন।

এখন পর্যন্ত ৮ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের সবচেয়ে বড় দাবিদার মেসি। একই সঙ্গে ১৯৫৮ বিশ্বকাপে জাস্ট ফন্টেইনের এক আসরে করা ১৩ গোলের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আরও ৫ গোল

অন্যদিকে, প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে , যা তাকে তালিকার যৌথ দ্বিতীয় স্থানে রেখেছে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যাও ১৯-এ পৌঁছেছে।

একই সংখ্যক গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে পাঁচ ম্যাচে তার গোলসংখ্যাও -এ পৌঁছেছে। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনিও শক্ত অবস্থানে রয়েছেন।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও রয়েছেন প্রতিযোগিতায়। মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে তিনি চলতি আসরে নিজের গোলসংখ্যা -এ উন্নীত করেছেন। বর্তমানে তিনি তালিকার চতুর্থ স্থানে আছেন।

গোল্ডেন বুট তালিকা (কোয়ার্টার ফাইনালের আগে)

অবস্থান খেলোয়াড় দেশ গোল
লিওনেল মেসি আর্জেন্টিনা
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স
আর্লিং হালান্ড নরওয়ে
হ্যারি কেইন ইংল্যান্ড

কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে গোল্ডেন বুটের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মেসি শীর্ষে থাকলেও এমবাপ্পে, হালান্ড ও কেইনের সামনে এখনও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। তাই শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কার হাতে উঠবে, তা নির্ধারণ হবে নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মেসি-এমবাপ্পে-হালান্ড, গোল্ডেন বুটের লড়াইয়ে কে শীর্ষে?

বিস্তারিত কমেন্টে