মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৮:৩০
শিরোনাম
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক

৮ মাস পর বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
৮ মাস পর বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণার সময় ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা থাকলেও প্রায় আট মাস পর কেন্দ্রীয় সংসদ এ কমিটির অনুমোদন দেয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে। তবে তিন পৃষ্ঠার এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদটি শূন্য রাখা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক মো. সজীব গাজী এবং দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ রানা এবং সহ-সভাপতির পদমর্যাদায় ছাত্রীবিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. আসমা আক্তার খুশী।

এ ছাড়া কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ১৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক নেতা এবং ৬ জন সাধারণ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবঘোষিত কমিটিতে সহ-প্রচার সম্পাদক মো. সানজিদ সরকার স্মরণ বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এই কমিটির মাধ্যমে সংগঠনের ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়বদ্ধতা। সততা, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জহির রায়হান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। এ জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, নবগঠিত কমিটি ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা দক্ষ, মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের সমন্বয়ে এই আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে আরও এগিয়ে নিতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি পূর্ণাঙ্গ, হল, বিভাগীয় ও অনুষদভিত্তিক কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানো হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৮ মাস পর বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিস্তারিত কমেন্টে