শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:২০:৫১

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরের বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪২
শেয়ার: mail
ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরের বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় যেন সতর্কবার্তা হয়ে এসেছে আর্জেন্টিনা শিবিরে। নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর মিসরের বিপক্ষে নিজেদের ম্যাচ নিয়ে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির পাশাপাশি খেলোয়াড়দের বক্তব্যেও ফুটে উঠেছে সেই সতর্কতা। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখার সুযোগ নেই।

পারেদেস বলেন, “প্রতিটি দলই লড়াকু। এখানে যে কেউ যে কাউকে হারাতে পারে। ব্রাজিলের বিদায় সেটাই প্রমাণ করেছে। বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামে।”

চলতি আসরের অন্যতম বড় অঘটন ছিল ব্রাজিলের বিদায়। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও নরওয়ের কাছে হেরে শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি কার্লো আনচেলত্তির দল। সেই ফলাফলই অন্য দলগুলোর জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে।

মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিসরও আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন পারেদেস। তার বিশ্বাস, নকআউট পর্বে শক্তির পার্থক্যের চেয়ে মানসিক দৃঢ়তা ও মুহূর্তের সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

একই ধরনের সতর্ক বার্তা দিয়েছেন ডিফেন্ডার নাউয়েল মলিনাও। তিনি বলেন, “দিন শেষে কেউ আপনাকে কিছু উপহার দেবে না। প্রতিটি প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে এবং নিজেদের দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। তাই আমাদেরও নিজেদের সেরা খেলাটা খেলেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে হবে।”

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা নিয়ে মিসরের বিপক্ষে পূর্ণ মনোযোগ ও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চায় আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য একটাই—কোনো অঘটনের সুযোগ না দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরের বিপক্ষে সতর্ক আর্জেন্টিনা

বিস্তারিত কমেন্টে