শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৮:০৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা, দায়িত্ব পালনের অঙ্গীকার সাবিরা নাজমুল এমপির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪১
শেয়ার: mail
বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা, দায়িত্ব পালনের অঙ্গীকার সাবিরা নাজমুল এমপির

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুলকে সরকারের পক্ষ থেকে এলাকার উন্নয়ন তদারকির দায়িত্ব প্রদান উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বেনাপোলের ঐতিহ্যবাহী ‘পৌর বিয়ে বাড়ি’ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সাবিরা নাজমুল এমপিকে স্বাগত জানান। রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

সভায় বক্তারা বেনাপোল ও শার্শা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত এমপির দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান এখানে হবে না।”

সভায় বেনাপোল ও শার্শা এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বের মাধ্যমে যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল ও শার্শার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা, দায়িত্ব পালনের অঙ্গীকার সাবিরা নাজমুল এমপির

বিস্তারিত কমেন্টে