রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১৩:৫৫

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: আযম খান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৩০
শেয়ার: mail
প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: আযম খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্র পরিচালনা ও অর্থনৈতিক ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি হবে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি দাবি করছেন না যে মাত্র পাঁচ বছরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে প্রধানমন্ত্রী যদি আরও সময় পান, তাহলে দেশকে সত্যিকার অর্থেই একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সরকারি দপ্তরে শৃঙ্খলা ও কর্মসংস্কৃতির পরিবর্তনের বিষয়টি তুলে ধরে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং নিয়মিত সকাল পৌনে ৯টায় অফিসে উপস্থিত হন। মন্ত্রীদেরও একই সময়ে অফিসে যাওয়ার নির্দেশনা রয়েছে। তাঁর ভাষায়, “পরিবর্তনটা ইতোমধ্যেই শুরু হয়েছে।”

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে অবনতি হয়েছে, তা কাটিয়ে উঠতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতির ভবিষ্যৎ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: আযম খান

বিস্তারিত কমেন্টে