রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৫৬
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু, উদ্বোধন হলো পরিচ্ছন্নতা অভিযা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু, উদ্বোধন হলো পরিচ্ছন্নতা অভিযা

জুলাই যোদ্ধাদের স্মরণে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

মাসব্যাপী এই কর্মসূচির আওতায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা এবং বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদের এ উদ্যোগের লক্ষ্য শহরের পরিবেশের উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে জনসচেতনতা সৃষ্টি করা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “জুলাইয়ের বীর শহীদদের স্মরণে আমরা এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এটি শুধু একটি আনুষ্ঠানিক উদ্যোগ নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত পিরোজপুর গড়ার অঙ্গীকার। এ কর্মসূচি সফল করতে আমরা সবার আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।“

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পুরো জুলাই মাসজুড়ে শহরের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু, উদ্বোধন হলো পরিচ্ছন্নতা অভিযা

বিস্তারিত কমেন্টে