বাংলাদেশ ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কুবির স্পোর্টস স্কলারশিপ নিয়ে বির্তক; যোগ্য হয়েও তালিকাভুক্ত না হওয়ার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬ সালের স্পোর্টস স্কলারশিপের মনোনয়ন তালিকা প্রকাশের পর তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিভিন্ন খেলায় উল্লেখযোগ্য ব্যক্তিগত ও দলগত সাফল্য অর্জন করলেও তাদের তালিকাভুক্ত করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটি বলছে, একবার স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীকে পুনরায় সুযোগ না দেওয়ার নীতির ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের স্পোর্টস স্কলারশিপে ব্যাডমিন্টন (ছাত্রী), ব্যাডমিন্টন (ছাত্র), ভলিবল (ছাত্রী), ভলিবল (ছাত্র), ফুটবল (ছাত্র) এবং ক্রিকেট (ছাত্র) ইভেন্টে মোট ১২ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে ছাত্রদের ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল ও ক্রিকেট—এই চারটি ইভেন্টের মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছেন কয়েকজন শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট সৌরভ সিদ্দিকী এবং তার সতীর্থ জয় রায় স্কলারশিপের জন্য মনোনীত হননি। অথচ রানার্সআপ দলের দুই খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন।

একইভাবে, আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ম্যান অব দ্য টুর্নামেন্ট ও রানার্সআপ দলের অধিনায়ক সৌরভ সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক ফাহিম চৌধুরীকেও তালিকায় রাখা হয়নি।

ক্রিকেটে আন্তঃবিভাগ প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ সাকিব মনোনয়ন না পাওয়ার অভিযোগ তুলেছেন। এছাড়া মনোনীত এক শিক্ষার্থীর আবেদন নির্ধারিত সময়ের পর গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ফুটবলে আন্তঃবিভাগ প্রতিযোগিতার ম্যান অব দ্য টুর্নামেন্ট মেহেরাজ আলভিও স্কলারশিপের জন্য মনোনীত হননি।

আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ সাকিব বলেন, তিনি টুর্নামেন্টের টপ রান স্কোরার হওয়ায় স্কলারশিপ পাওয়ার প্রত্যাশা করেছিলেন। তবে কী ভিত্তিতে নির্বাচন করা হয়েছে, তা তার জানা নেই।

মেহেরাজ আলভি বলেন, তিনি টানা দুইবার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার মতে, মেধাবৃত্তির মতো স্পোর্টস স্কলারশিপেও ধারাবাহিক পারফরম্যান্সকে মূল্যায়ন করা উচিত। তিনি স্বচ্ছ, সুস্পষ্ট ও অর্জনভিত্তিক নীতিমালা প্রণয়নের দাবি জানান।

কুবি স্পোর্টস ক্লাবের কোষাধ্যক্ষ সৌরভ সিদ্দিকী বলেন, একজন খেলোয়াড় একবার স্কলারশিপ পেলেই ভবিষ্যতে আর পাবেন না—এমন নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তার মতে, ব্যক্তিগত পারফরম্যান্স ও অর্জনের ভিত্তিতেই স্কলারশিপ দেওয়া উচিত।

স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম গালিবও নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অভিযোগের বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও স্পোর্টস কমিটির সদস্যসচিব মনিরুল আলম বলেন, লিখিত নীতিমালা অনুযায়ী একবার স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীকে পুনরায় স্কলারশিপ দেওয়া হয় না। কারণ, স্পোর্টস স্কলারশিপের সংখ্যা সীমিত।

তবে লিখিত নীতিমালা দেখানোর অনুরোধ করা হলে তিনি বলেন, এটি তিনি দেখাতে পারবেন না।

নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আবেদন গ্রহণের সময়সীমা ২০ জুন পর্যন্ত থাকলেও দিনটি কার্যদিবস না হওয়ায় ২১ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। এছাড়া কোনো শিক্ষার্থী আনুষ্ঠানিক অভিযোগ দিলে বিষয়টি স্পোর্টস কমিটির সভায় পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

স্পোর্টস কমিটির আহ্বায়ক ড. সোহরাব উদ্দিন বলেন, সীমিত সংখ্যক স্কলারশিপ থাকায় একজন খেলোয়াড় যাতে বারবার সুযোগ না পান, সে বিবেচনায় বর্তমান নীতি অনুসরণ করা হয়েছে। ভবিষ্যতে স্কলারশিপের সংখ্যা বাড়ানো গেলে একই শিক্ষার্থীকে একাধিকবার স্কলারশিপ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের পর কিছু আবেদন গ্রহণ করা হয়েছে, কারণ কয়েকজন শিক্ষার্থী ভুলবশত আবেদন বিভাগে জমা দিয়েছিলেন। পরে কমিটির সভায় বিষয়টি বিবেচনায় নিয়ে সেসব আবেদন গ্রহণ করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

কুবির স্পোর্টস স্কলারশিপ নিয়ে বির্তক; যোগ্য হয়েও তালিকাভুক্ত না হওয়ার অভিযোগ

প্রকাশিত: ০১:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬