বাংলাদেশ ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি সাজেশন ক্লাস

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করতে বিনামূল্যে সাজেশন ক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তেজগাঁও কলেজ শাখা।

সোমবার (২৯ জুন) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

আয়োজকদের দাবি, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্লাসে পরীক্ষায় ভালো করার কৌশল, সময় ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত সাজেশন প্রদান করা হচ্ছে। এতে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি আরও কার্যকর হবে।

তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের নেতারা জানান, সাধারণ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রয়োজনের সময় পাশে থাকাই তাদের লক্ষ্য। পরীক্ষার ভীতি দূর করা এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে সহায়তা করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তারা জানান।

এদিকে, কয়েকজন অভিভাবক এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, পরীক্ষার আগে মানসিক চাপের সময়ে বিনামূল্যের এ ধরনের প্রস্তুতিমূলক ক্লাস সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ফ্রি সাজেশন ক্লাস

প্রকাশিত: ১২:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬