বাংলাদেশ ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইতিহাস বলছে ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণ হতে চলেছে

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। এর মাধ্যমে ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার হিসেবে এই অর্জন স্পর্শ করলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দলের হয়ে দুটি গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

এর আগে সর্বশেষ ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন কিংবদন্তি রোনালদো নাজারিও ও রিভালদো। সেই বিশ্বকাপে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছিল সেলেসাওরা।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের হয়ে এই কীর্তি গড়েছেন মাত্র কয়েকজন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো নাজারিও ও রিভালদো—এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো ভিনিসিয়ুস জুনিয়রের নাম।

আরও একটি দারুণ মিলও চোখে পড়ছে। অতীতে যখনই ব্রাজিলের কোনো খেলোয়াড় গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন, তখনই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে দলটি। সেই ইতিহাস এবারও পুনরাবৃত্তি হবে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন। ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্মে তাই ব্রাজিলের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ বা ‘হেক্সা’ জয়ের স্বপ্ন আরও জোরালো হচ্ছে।

রবিবার, ২৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ইতিহাস বলছে ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণ হতে চলেছে

প্রকাশিত: ০৭:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬