শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৬:০৬
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫২
শেয়ার: mail
বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার চিতলমারী বাজার এলাকার বাসিন্দা মো. আহসান হাবীব টুটু (৫৬)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কাটিপাড়া গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে মো. বিল্লাল সরদারের (৪৫) সঙ্গে বিদ্যুৎ সংযোগ প্রদানকে কেন্দ্র করে জাফর কাজীর বিরোধ চলছিল। প্রায় এক মাস আগে জাফর কাজীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎ অফিসের কর্মীদের মারধর, বিদ্যুতের মিটার ভাঙচুর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জুন ২০২৬ তারিখে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে বিবাদীর বাড়ির সামনে গেলে ওই দিন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে অভিযোগকারীর ব্যবহৃত মোবাইল নম্বরে বিল্লাল সরদার ফোন করেন। এ সময় তিনি অভিযোগকারীকে সেখানে যেতে নিষেধ করেন এবং বিদ্যুৎ সংযোগ দিতে দেবেন না বলে জানান। পাশাপাশি ঘটনাস্থলে গেলে “রক্তের বন্যা বয়ে যাবে” এবং “ম্যার্ডার হবে” বলে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ওই ঘটনার পর থেকে অভিযুক্তের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি বিষয়টি চিতলমারী থানা পুলিশকে অবহিত করেন।

লিখিত অভিযোগে নাহিদুল্লাহ ফরাজী, রোকন উদ্দিন শেখ, সোহেল শেখ, নিয়াম কাজী ও অপূর্ব মুন্সীসহ কয়েকজনকে ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন করেছেন অভিযোগকারী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিস্তারিত কমেন্টে