রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১৩:৪৫

শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ পান করে সুজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৫ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত সুজিনা আক্তার উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া এলাকার টাইলস মিস্ত্রি ছানাউল মিয়ার স্ত্রী। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটশালা গ্রামের মন্নর আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে সুজিনার সঙ্গে ছানাউল মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী ছানাউল মিয়া জানান, বুধবার সন্ধ্যায় সন্তানদের বিষয় নিয়ে তার মা আছিয়া বেগমের সঙ্গে সুজিনার কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে সুজিনা ইঁদুর মারার কীটনাশক পান করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করলেও অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

শাশুড়ির সঙ্গে অভিমান করে গৃহবধূর মৃত্যু

বিস্তারিত কমেন্টে