শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪৮:৫৮

‎অটো ভাড়া বৃদ্ধি ও চালকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সিটি প্রশাসকের কাছে ববি শিক্ষার্থীদের স্মারকলিপি

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
‎অটো ভাড়া বৃদ্ধি ও চালকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সিটি প্রশাসকের কাছে ববি শিক্ষার্থীদের স্মারকলিপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং চালকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জুন) প্রদান করা স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নগরীতে অটোরিকশা ও সিএনজির ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, নির্ধারিত ভাড়া বাস্তবায়ন এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে বলা হয়, ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে, যা শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা বরিশাল সিটি কর্পোরেশনের কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

১. বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে অটোরিকশা ও সিএনজির জন্য অভিন্ন ভাড়া চার্ট প্রণয়ন, বাস্তবায়ন এবং তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা।

২. অটোরিকশা চালকদের আচরণ, যাত্রীসেবা এবং সড়ক আইন মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৩. নগরবাসীর নিরাপদ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আধুনিক ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে বরিশাল নগরীর পরিবহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হবে। একই সঙ্গে শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষের যাতায়াত সহজতর হবে এবং ভাড়া বৃদ্ধি নিয়ে চলমান অসন্তোষও অনেকাংশে কমে আসবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

‎অটো ভাড়া বৃদ্ধি ও চালকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সিটি প্রশাসকের কাছে ববি শিক্ষার্থীদের স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে