শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৭:১৫
শিরোনাম
● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ● রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি ● রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: দীপন তালুকদার ● সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচিতে স্থাগিত ● নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ● আজকের স্বর্ণের বাজারদর ● খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ ● শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ● নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ● মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ● রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি ● রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: দীপন তালুকদার ● সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচিতে স্থাগিত ● নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ● আজকের স্বর্ণের বাজারদর ● খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ ● শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ● নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ● মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুবিতে দুই দিনব্যাপী সাহিত্য সেমিনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৩৭
শেয়ার: mail
কুবিতে দুই দিনব্যাপী সাহিত্য সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে ঔপন্যাসিক ও গল্পকার হাসান আজিজুল হক এবং সাহিত্যিক ও সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান-এর স্মরণে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সম্মেলন কক্ষে সেমিনারের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ সোলায়মান। আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মহীবুল আজিজ। এছাড়া আলোচনায় অংশ নেন কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার, বাংলা একাডেমির কর্মকর্তা শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সেমিনারে বক্তারা হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম, দর্শন, মানবতাবোধ এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের এমন একজন শক্তিমান লেখক, যিনি মানুষের জীবনসংগ্রাম ও সামাজিক বৈষম্যের চিত্র তাঁর গল্প-উপন্যাসে গভীরভাবে তুলে ধরেছেন। তিনি কখনো সস্তা জনপ্রিয়তার জন্য লেখেননি; বরং সত্য ও মানবিকতার পক্ষে লেখনী পরিচালনা করেছেন।”

আলোচক ড. মহীবুল আজিজ বলেন, “আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। পরবর্তীতে আগ্রহ ও ভালো লাগা থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করি। আন্তরিকতা, নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য থাকলে যে কোনো বিষয়ে সফল হওয়া সম্ভব।”

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, “এমএ শ্রেণিতে অধ্যয়নকালে আমার থিসিসের বিষয় ছিল হাসান আজিজুল হকের গল্প। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ পাতালে হাসপাতালে-এর প্রথম সংস্করণের একটি কপি এখনও আমার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত রয়েছে, যা আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

তিনি আরও বলেন, “হাসান আজিজুল হক তাঁর অসাধারণ গল্পশৈলী, মানবজীবনের গভীর উপলব্ধি এবং সমাজবাস্তবতার অনন্য উপস্থাপনার মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন। তাঁর সাহিত্যকর্মই তাঁকে সর্বজনস্বীকৃত ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।”

সেমিনারের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, “দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্দেশ্য শুধু হাসান আজিজুল হককে স্মরণ করা নয়, বরং তাঁর জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা গ্রহণ করা। তিনি জীবনসংগ্রাম, সামাজিক বৈষম্য এবং মানবিক সংকটকে সাহিত্যে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন।”

সেমিনারের দ্বিতীয় দিনেও স্মারক আলোচনা, প্রবন্ধ উপস্থাপন এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে দুই দিনব্যাপী সাহিত্য সেমিনার

বিস্তারিত কমেন্টে