শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১১:২৫
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করেই ইতিহাসের অংশ হয়ে গেলেন স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি স্পর্শ করেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে-র বহু বছরের পুরোনো এক রেকর্ড।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমবারের মতো স্পেনের শুরুর একাদশে জায়গা পান ইয়ামাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন এই তরুণ উইঙ্গার। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে চমৎকার এক শটে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও সৌদি আরবের বিপক্ষে প্রথমবার শুরু থেকেই খেলার সুযোগ পান ইয়ামাল। আর সেই সুযোগকে স্মরণীয় করে রাখেন গোল করে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে বিরল এক কীর্তির অংশ হয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপ ম্যাচে দলের প্রথম গোল করার রেকর্ড এতদিন এককভাবে ছিল পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি।

প্রায় ৬৮ বছর পর সেই ইতিহাসে নিজের নাম যুক্ত করলেন ইয়ামাল। প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করে তিনি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে বর্তমান সময়ের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

স্পেনের জার্সিতে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করা ইয়ামালের এই অর্জন বিশ্ব ফুটবলে তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২২ জুন ২০২৬ | Globe kalprakash.com

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

বিস্তারিত কমেন্টে