শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৭:১৫
শিরোনাম
● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ● রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি ● রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: দীপন তালুকদার ● সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচিতে স্থাগিত ● নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ● আজকের স্বর্ণের বাজারদর ● খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ ● শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ● নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ● মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ● রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি ● রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: দীপন তালুকদার ● সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে সাজেকে অবরোধ কর্মসূচিতে স্থাগিত ● নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ● আজকের স্বর্ণের বাজারদর ● খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ ● শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ● নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ● মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
পাবিপ্রবিতে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। স্বাগত বক্তব্য দেন সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক ড. এম আব্দুল আলীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আখতারুজ্জামান আক্তার এবং মনিরুজ্জামান রোহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মীর হুমায়ুন কবীর।

সেমিনারের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রাবন্ধিক ড. আবুল আহসান চৌধুরী। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়র অধ্যাপক ড. তারিক মনজুরে মওলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন।

এ ছাড়া প্রাবন্ধিক হিসেবে আলোচনা করেন ড. এম আব্দুল আলীম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র বিশেষজ্ঞ ড. কুদরাত-ই-খুদা। আলোচক হিসেবে ছিলেন পাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি রয়েছেন, যারা প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকেও তাঁদের সৃষ্টিকর্মের মাধ্যমে একটি স্বতন্ত্র সাহিত্যভুবন নির্মাণ করেছেন। কবি ওমর আলী সেই বিরল কবিদের একজন। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন কবি; বাংলার প্রকৃতি, পল্লিজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম এবং অস্তিত্ববোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির বিস্তার, বিশ্বায়ন এবং তথ্যের অবাধ প্রবাহ আমাদের জীবনকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। এ সময়ে ওমর আলীর সাহিত্য পাঠ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর সাহিত্য আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন করে।

উপাচার্য বলেন, সাহিত্য শুধু নন্দনতত্ত্বের বিষয় নয়; এটি জাতির মানসগঠনের অন্যতম প্রধান উপাদান। তাই তরুণ প্রজন্মকে ওমর আলীর সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করতে হবে। তাঁর সাহিত্য নিয়ে আরও গবেষণা, পাঠচক্র, সেমিনার ও একাডেমিক আলোচনা প্রয়োজন। বিশেষ করে পাবনা অঞ্চলের সাহিত্য-ঐতিহ্য নিয়ে গবেষণায় ওমর আলী একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারেন।

সেমিনারে কবি ওমর আলীর জীবন, সাহিত্যকর্ম, কাব্যচিন্তা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাঁর সাহিত্যকর্মের বহুমাত্রিক দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২১ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে