শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:১২

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে নবদম্পতি স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাওপাড়া ঢালান এলাকার বাসিন্দা রাহুল রাহাত ও তার স্ত্রী লিজা খাতুন দুপুরের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের পর রাহুল রাহাত ও লিজা খাতুন বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২০ জুন ২০২৬ | Globe kalprakash.com

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে