বাংলাদেশ ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নাটোরের সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য স্কুল ইউনিফর্ম উপহার দিয়েছেন। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো তহবিল ছাড়াই নেওয়া এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের জন্য এটি কোনো করুণা নয়, বরং তাদের অধিকার নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। অর্থাভাব যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায় এবং পোশাকজনিত বৈষম্য ভুলে সবাই যেন সমানভাবে শিক্ষার সুযোগ পায়, সেই চিন্তা থেকেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।”

তিনি আরও বলেন, “একটি উন্নয়নমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ, চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. রাশিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম মানবিকতা ও শিক্ষাবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ অন্যদেরও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নাটোরের সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার

প্রকাশিত: ০৭:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬