রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৭:৩০

স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৪৩
শেয়ার: mail
স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে অভিযুক্ত নেতার স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী উম্মে জেবিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি স্বামীর বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বাপ্পি বলেন, এটি পারিবারিক বিষয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা। কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তার পদ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাপ্পির পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।

তিনি আরও বলেন, “সংগঠনের কেউ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

বিস্তারিত কমেন্টে