সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:১৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

পদ্মায় ফের গোলাগুলি, জেলে নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪৩
শেয়ার: mail
পদ্মায় ফের গোলাগুলি, জেলে নিহত

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক জেলে আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাত ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমারী গোরস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তিনি আহত হন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লালপুর থানা পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রবিউল ইসলাম হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

পদ্মায় ফের গোলাগুলি, জেলে নিহত

বিস্তারিত কমেন্টে